ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

সাউথ বাংলা ডেস্ক ||

নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক যুব ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়াঁগো বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) স্থানীয় খলিফারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী ও মৃত শাহ আলম মেম্বারের ছেলে।

সাদ্দামের বড় ভাই মো. লিটন জানান, খলিফারহাট বাজারে সাদ্দামের দুটি মোবাইল দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বারাইপুর এলাকায় স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমাতেই সামনে থাকা দুর্বৃত্তরা এগিয়ে আসে।
তিনি মোটরসাইকেল ফেলে দৌড় দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা পিছন থেকে পিঠে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, “ঘটনা সম্পর্কে আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

Update Time : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :