ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

এবার লটারিতে নির্ধারণ হলো ফেনীর ৬ থানার ওসি

ফেনী প্রতিনিধি||

ফেনীর ছয় থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারিতে সারা দেশের জেলা পর্যায়ে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে।

লটারির মাধ্যমে চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলামকে সোনাগাজী মডেল থানা, একই জেলার বাসিন্দা এস এম মিজানুর রহমানকে ফুলগাজী থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. আশরাফুল ইসলামকে পরশুরাম মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. শাহীন মিয়াকে ছাগলনাইয়া থানা, চট্টগ্রাম জেলার বাসিন্দা গাজী মুহাম্মদ ফৌজুল আজীমকে ফেনী মডেল থানা ও নোয়াখালীর বাসিন্দা মুহাম্মদ ফয়জুল আজীমকে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. শফিকুল আলমকে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

এবার লটারিতে নির্ধারণ হলো ফেনীর ৬ থানার ওসি

Update Time : ০৪:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :