ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বরগুনায় আইনজীবীদের ক্ষোভ, সাবেক এমপি ফরহাদের মন্তব্যে তীব্র প্রতিবাদ

মোঃ শাহজালাল, বরগুনা||

সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিতর্কিত মন্তব্যে উত্তাল বরগুনার আইন অঙ্গন। আইনজীবীদের ‘টাউট-বাটপার’ আখ্যা দিয়ে করা বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন জেলার আইনজীবীরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয় ও বিএনপি-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একযোগে ফরহাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

আইনজীবী নেতাদের অভিযোগ, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় ফরহাদ প্রকাশ্যে বলেন— “ওকালতি যারা করে তারা কিন্তু টাউট-বাটপার।”
একজন সাবেক সংসদ সদস্যের মুখে এমন ভাষা শুধু আইনজীবীদের নয়, দেশের গোটা বিচারব্যবস্থার মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন তারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,

> “ফরহাদের এই অশালীন মন্তব্য আইনজীবীদের সামাজিক অবস্থান ও পেশাগত সম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।”

তারা আরও দাবি করেন, সাবেক এমপি যেন অবিলম্বে জনসম্মুখে নিজের মন্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারসহ ক্ষমা চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমিন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, বিএনপি আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্য সচিব আবদুল ওয়াসি মতিনসহ স্থানীয় আইনজীবী নেতৃবৃন্দ।

প্রেসক্লাবজুড়ে এদিন ছিল তীব্র ক্ষোভের আবহ—বক্তাদের ভাষায়, “আইনজীবীদের সম্মান রক্ষায় এই প্রতিবাদ কেবল শুরু।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বরগুনায় আইনজীবীদের ক্ষোভ, সাবেক এমপি ফরহাদের মন্তব্যে তীব্র প্রতিবাদ

Update Time : ১০:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :