ইশরাত লিটন, পটুয়াখালী | ২৯ অক্টোবর ২০২৫||
পটুয়াখালী সরকারি কলেজ মিলনায়তনে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে “ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর গুরুত্ব” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার। অনুষ্ঠানের আয়োজন করে Drive To Traffic IT Training Institute।
সেমিনারে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা, বৈশ্বিক বাজারে এর চাহিদা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজেদের প্রস্তুত করার উপায় নিয়ে আলোচনা হয়। আয়োজকদের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংকে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং জেলা আইসিটি কর্মকর্তা জনাব মোঃ সবুজ তালুকদার।
সভাপতিত্ব করেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুখেন্দু বিকাশ পাইক।
সেমিনারে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন Drive To Traffic IT Training Institute-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সপ্তক চ্যাটার্জী। তিনি তার বক্তব্যে ফ্রিল্যান্সিংয়ের বৈশ্বিক বাজার, দক্ষতা উন্নয়ন, এবং এআই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, Drive To Traffic IT Training Institute পটুয়াখালীর অন্যতম শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সার্ভিস প্রদান করে আসছে।
সাউথ বাংলা ডেস্ক 




















