ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“পরিবার ও বিদ্যালয়ই শিশুর প্রথম আশ্রয়স্থল” — জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

পটুয়াখালী প্রতিনিধি ||

“পরিবার ও বিদ্যালয়ই শিশুর প্রথম আশ্রয়স্থল। এই দুই জায়গাতেই শিশুর বেড়ে ওঠার ভিত্তি গড়ে ওঠে। তাই পরিবার ও বিদ্যালয়ে ভালোবাসা, যত্ন এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে”— বলেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “শিশু অধিকার পরিস্থিতি উপস্থাপন” শীর্ষক আলোচনা সভায়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে লাল সবুজ সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশন।

ড. শহীদ হোসেন আরও বলেন,“আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তাদের বেড়ে ওঠার পরিবেশ হতে হবে নিরাপদ। কোনো শিশুই যেন বুলিং বা মানসিক নির্যাতনের শিকার না হয়— এ বিষয়ে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম।
সভাপতিত্ব করেন লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম অফিসার মো. ইসরাফিল।

অনুষ্ঠানে লাল সবুজ সোসাইটির প্রতিনিধি মোমেনা সিফা রুমকি দেশের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ উপস্থাপন করেন।
তিনি জানান, জানুয়ারি থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত ১,২৮৯টি শিশু বিষয়ক সংবাদের মধ্যে ১,০৬৯টি ছিল নেতিবাচক এবং মাত্র ২২০টি ইতিবাচক।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য বৈষম্য, যৌন নিপীড়ন ও দুর্ঘটনাজনিত মৃত্যু শিশু সুরক্ষার সবচেয়ে বড় হুমকি।
সবচেয়ে বেশি ঘটনার তথ্য পাওয়া গেছে ঢাকা বিভাগে, যা নগর ও গ্রামের মধ্যে শিশু সুরক্ষায় বৈষম্যের ইঙ্গিত দেয়।

সভায় জেলা পরিষদ, পৌরসভা, সরকারি কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিশু একাডেমি, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

ত্রিশালের ইউএনও প্রত্যাহার, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায়-সরি

“পরিবার ও বিদ্যালয়ই শিশুর প্রথম আশ্রয়স্থল” — জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

Update Time : ০৩:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :