নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় ডাক পেয়েছেন পটুয়াখালীর চার নেতা। শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে মনোনয়ন বাছাই কমিটির সামনে সাক্ষাৎ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরকারি পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
তিন সদস্যবিশিষ্ট কমিটির সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু।
সাক্ষাৎকারে কমিটির সদস্যরা টোটনকে প্রশ্ন করেন—কেন তিনি মনোনয়ন চান?
এর জবাবে মজিবুর রহমান টোটন বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, বিগত দুই দশক ধরে হাজারো নেতাকর্মীর মিথ্যা মামলা মোকাবিলা ও তাদের পাশে থাকা—এটাই ছিল আমার রাজনৈতিক জীবন।”
তিনি আরও বলেন, “আমি নিজেও একাধিক মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, আমার পরিবারও নিরাপদ ছিল না। তারপরও কখনো এই শহর বা নেতাকর্মীদের ছেড়ে যাইনি।”
দলীয় কাউন্সিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ঘটনাটি উল্লেখ করে টোটন বলেন, “বরিশাল বিভাগে এটিই ছিল প্রথমবারের মতো সরাসরি ব্যালট ভোটে নির্বাচন, যা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছিল।”
তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন, গরিব ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। “দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি পটুয়াখালী-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হব,” বলেন টোটন।
এদিকে জেলা বিএনপির সূত্র জানায়, পটুয়াখালী-১ আসন থেকে আরও তিন নেতা মনোনয়নের জন্য গুলশানে ডাকা হয়েছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু।
তাঁরাও ভিন্ন সময়ে সাক্ষাৎ করেছেন মনোনয়ন বাছাই কমিটির সঙ্গে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, মজিবুর রহমান টোটনের ডাক পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “নতুন ও তরুণ নেতৃত্ব”-এর ঘোষণারই প্রতিফলন।
শিরোনাম :
গুলশানে ডাক পেলেন পটুয়াখালী-১ আসনের বিএনপির ৪ নেতা
-
সাউথ বাংলা ডেস্ক - Update Time : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- ৭২ Time View
Tag :
Popular Post





















