ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীতে মা ইলিশ রক্ষা অভিযান, আবারও আটক ২

নিজস্ব প্রতিবেদক||

মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযানে ফের জাল ও নৌকাসহ দুজনকে আটক করা হয়েছে পটুয়াখালীর দুমকীতে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার পাতাবুনিয়া নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জালসহ দুজন জেলেকে আটক করে উপজেলা মৎস্য অফিস ও পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোবারক হাওলাদারের ছেলে আব্দুস সোবাহান হাওলাদার (৫৫) এবং দুমকীর আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাব মৃধা (৫২)।
অভিযানের সময় ১৪ বছরের এক কিশোর কাইয়ুম-কেও আটক করা হয়। তবে বয়স অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক দুজনকে দুই মাসের কারাদণ্ড দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীতে মা ইলিশ রক্ষা অভিযান, আবারও আটক ২

Update Time : ০৬:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :