ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন চোখ হারালেও স্বপ্ন হারাননি রুবিনা, হতে চান শিক্ষক জন্ম-মৃত্যু নিবন্ধনে রেকর্ড, দেশসেরা গলাচিপা ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক কায়দা ওরে কাস ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’ ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’  দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী

‎প্রবীণদের অবদান স্মরণে দুমকিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ||

প্রবীণদের অবদান স্মরণে পটুয়াখালীর দুমকি উপজেলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতনে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা,
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আল-আমিন, ইসলামি আন্দোলন দুমকী উপজেলার প্রধান উপদেষ্টা মাহাবুর রহমান, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার) প্রমুখ।

‎ উপজেলার শতাধিক প্রবীণদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা প্রবীণদের জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদান তুলে ধরে তাদের সম্মানজনক জীবনযাপনের গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।

‎আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

‎প্রবীণদের অবদান স্মরণে দুমকিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০২:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :