ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5 ‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎ ‎বাংলা কিউআর’ নিয়ে দুমকিতে অগ্রণী ব্যাংকের বিশেষ কর্মসূচি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার অর্গানোগ্রাম ও জনবল পুনর্বিন্যাসে ইউজিসির সমর্থন চায় পবিপ্রবি ‘কমিটিতে শিক্ষক নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে’—উদ্বেগ সংশ্লিষ্টদের বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালের ভাসমান পেয়ারার হাট, রপ্তানির সম্ভাবনাঃ মার্কিন রাষ্ট্রদূত ‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি

‎দুমকীতে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক||

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি আয়োজন করেছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার সরকারি জনতা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের প্যাদা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা।

‎প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, সহসভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

‎এছাড়া স্বেচ্ছাসেবক দল, তাত্ত্বিক দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

‎কর্মসূচির উদ্বোধন করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান জোমাদ্দার।

‎বক্তারা বলেন, ‘বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।’

‎অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5

‎দুমকীতে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ

Update Time : ০৭:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :