ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

দুমকিতে সকল পূজা মণ্ডপে অ্যাডভোকেট সাইদুর রহমান সোহাগের টি-শার্ট উপহার

নিজস্ব প্রতিবেদক||

দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ও দুমকির কৃতি সন্তান অ্যাডভোকেট সাইদুর রহমান সোহাগ। তিনি উপজেলার সব পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য উপহারস্বরূপ টি-শার্ট প্রদান করেছেন।

উপহার সামগ্রীগুলো দুমকি উপজেলা বিএনপির তত্ত্বাবধানে বিতরণ করা হয়। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আনুষ্ঠানিকভাবে টি-শার্ট হস্তান্তরের পর সেগুলো উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। এর অংশ হিসেবে দুমকি নতুন বাজার পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদককে টি-শার্ট প্রদান করা হয়।

উপজেলা বিএনপির নেতারা বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতির এ ধরনের উদ্যোগ জাতীয় ঐক্য ও সহাবস্থানের ভিত্তিকে আরও সুদৃঢ় করে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অ্যাডভোকেট সাইদুর রহমান সোহাগের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন—এ ধরনের সম্প্রীতিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

দুমকিতে সকল পূজা মণ্ডপে অ্যাডভোকেট সাইদুর রহমান সোহাগের টি-শার্ট উপহার

Update Time : ১০:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :