ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

“শিক্ষক যদি নৈতিক মানদণ্ডে অবিচল থাকেন, শিক্ষার্থীরাও আলোকিত হবে”— পবিপ্রবি উপাচার্য

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবনিযুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য “উচ্চশিক্ষা ও গবেষণায় নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং এটি মানুষের চরিত্র ও মননের বিকাশের পথ। শিক্ষক যদি নিজে নৈতিক মানদণ্ড ও পেশাগত সততায় অবিচল থাকেন, তবে শিক্ষার্থীরাও সেই আলোয় আলোকিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। তাঁরা বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি এক মহান দায়িত্ব। সততা, নিষ্ঠা ও জ্ঞানচর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে হবে।

স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর নবী এবং সভাপতিত্ব করেন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী।

দিনব্যাপী কর্মশালায় উচ্চশিক্ষা ও গবেষণায় নৈতিকতা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পেশাগত আচরণবিধি ও জ্ঞান সৃজন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদরা। সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক (অব.) ড. মো. নাজরুল ইসলাম (সাবেক পরিচালক, জিটিআই, বিএইউ ময়মনসিংহ), অধ্যাপক ড. মোঃ মামুন উর রশীদ (পরিচালক, আরটিসি, পবিপ্রবি) এবং অধ্যাপক ড. মাহবুব রব্বানী।

অংশগ্রহণকারী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সগিরুল ইসলাম মজুমদার বলেন, “শিক্ষকতার নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা বিষয়ে দিকনির্দেশনা পাওয়া আমার জন্য এক অমূল্য অভিজ্ঞতা।” প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ ইকবাল হোসেন বলেন, “সততা ও নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। এই কর্মশালা গবেষণা ও শিক্ষাদানে নতুন উপলব্ধি দিয়েছে।”

প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ এবং কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নূর নবী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নবীন শিক্ষকদের মাঝে গবেষণা ও শিক্ষাদানে নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠার মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

“শিক্ষক যদি নৈতিক মানদণ্ডে অবিচল থাকেন, শিক্ষার্থীরাও আলোকিত হবে”— পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৭:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :