ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

‎মাদককে না বলতে হবে, সময়ের সাথে সামনে এগিয়ে যেতে হবে—পবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক ||

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালীতে বুধবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সুস্থ জীবন পেতে হলে মাদককে না বলতে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। মোবাইল, মাদক ও খারাপ বন্ধু—এই তিনটি থেকে দূরে থাকতে হবে। তোমরা জীবনের প্রথম ধাপ পার হয়েছ, সামনে আরও অনেক দূর যেতে হবে।”

‎উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

‎‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এ সংবর্ধনায় সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বর। সাংস্কৃতিক পরিবেশনা, নাচ–গান ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। কয়েক শ শিক্ষার্থীর সঙ্গে ছিলেন অভিভাবক ও সুধীজনরা।

‎ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বিমান দুর্ঘটনায় নিহত হওয়ায় তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি বিলাস দাস। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থ বিদ্যা থেকে দূরে থাকার শপথ করান প্রথম আলোর জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহ। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অরিত্রি চক্রবর্তী ও নওরিন জাহান জুঁই এবং সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের অহিদুল। মেহেদী হাসান সজিবের পরিচালনায় পরিবেশিত হয় নৃত্য।

‎অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করে বালিকা উচ্চবিদ্যালয়ের তানিসা তারান্ন ও জুবিলী উচ্চবিদ্যালয়ের জোয়ারের আহমেদ। অনলাইনে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাবেক সহসভাপতি ইয়া হাদিয়া সোনামণি। এ সময় উপস্থিত ছিলেন ভাইস–চ্যান্সেলরের একান্ত সচিব ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

‎মাদককে না বলতে হবে, সময়ের সাথে সামনে এগিয়ে যেতে হবে—পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :