ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

‎দুমকির পল্লী বিদ্যুৎ অফিসে গণছুটিতে ২২ কর্মচারী, গ্রাহক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক ||

‎পটুয়াখালীর দুমকি উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস কার্যত অচল হয়ে পড়েছে। অফিসের ২৬ জন কর্মচারীর মধ্যে ২২ জনই গণছুটিতে থাকায় সেবা কার্যক্রম স্থবির।
‎
‎অফিসে উপস্থিত থাকলেও স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করতে অক্ষম হয়েছেন প্রকৌশলী ও ইনচার্জ মো. ইমরান হোসেন। তিনি যুগান্তরকে জানান, “আমার অফিসে ২৬ জনের মধ্যে শুধু একজন ক্যাশিয়ার, একজন ড্রাইভার ও একজন ক্লিনার কাজ করছেন। বাকি ২২ জনই গণছুটিতে রয়েছেন। আমি নিজেও অসুস্থ, তাই অফিস চালানো প্রায় অসম্ভব।”
‎
‎ঊর্ধ্বতন প্রশাসনিক নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “গণছুটি বাতিল করে অফিস পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি।”
‎
‎জানা গেছে, ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সারাদেশের কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যান। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মতো দুমকির সাব-জোনাল অফিসেও বিদ্যুৎ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, এবং গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
‎

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

‎দুমকির পল্লী বিদ্যুৎ অফিসে গণছুটিতে ২২ কর্মচারী, গ্রাহক ভোগান্তি

Update Time : ০৫:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :