ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে পবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, তরুণ সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আরিফিন তুষার (৩৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সহকর্মীরা দ্রুত তাঁকে শেবাচিম হাসপাতালে নিলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুসংবাদে সাংবাদিক সমাজসহ পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া।

২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তনে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় পথচলা শুরু করেন তুষার। দীর্ঘ কর্মজীবনে তিনি কাজ করেছেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বরিশালের ভোরের আলো, দৈনিক দক্ষিণের মুখ, দৈনিক ঢাকা টাইমসসহ একাধিক গণমাধ্যমে। সর্বশেষ তিনি দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে।

শোকবার্তায় উপাচার্য বলেন, সাংবাদিক আরিফিন তুষার ছিলেন এক নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ। তাঁর কলম ছিল সত্যের পক্ষে নির্ভীক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজে এক অপূরণীয় ক্ষতি।

উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিশেষ করে তাঁর ছোট্ট পুত্রসন্তানসহ পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দিতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে পবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

Update Time : ০২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :