ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন চোখ হারালেও স্বপ্ন হারাননি রুবিনা, হতে চান শিক্ষক জন্ম-মৃত্যু নিবন্ধনে রেকর্ড, দেশসেরা গলাচিপা ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক কায়দা ওরে কাস ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’ ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’  দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী

এলজিইডির নূতন চীফ ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক ||

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র চীফ ইঞ্জিনিয়ারের দায়িত্বভার নিলেন সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

গত রবিবার (৩১ অগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তাঁকে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ দিন থেকেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান প্রকৌশলীর পদে তিনি স্থলাভিষিক্ত হলেন মো. আব্দুর রশীদ মিয়ার।

১৯৯০ সালে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন আনোয়ার হোসেন। এরপর উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে সদর দপ্তরে প্রকল্প পরিচালক—সব ক্ষেত্রেই দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন। পরে দীর্ঘদিন ধরে সদর দপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। জেষ্ঠ্যতার ভিত্তিতেই এবার তিনি এলজিইডির সর্বোচ্চ দায়িত্বে।

আনোয়ার হোসেন ১৯৮৮ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে জলসম্পদ বিষয়ে স্নাতকোত্তর করেন। পাশাপাশি দেশ-বিদেশে প্রকল্প ব্যবস্থাপনা, সুশাসন ও জলবায়ু অভিযোজন নিয়ে নানা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এলজিইডির নূতন চীফ ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন

Update Time : ১১:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :