দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক ও ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার ইমাম হোসেন নাসির।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মতিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, শ্রমিক দলের আহ্বায়ক মো. জাফর আকন, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সাউথ বাংলা ডেস্ক 




















