ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার নয় দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ||

ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার সিন্ডিকেটের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের হয়ে মুক্তবাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে। অথচ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। তাঁরা এ ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানান।

বক্তাদের অভিযোগ, ডিপ্লোমা ডিগ্রিধারীরা ইঞ্জিনিয়ার দাবি করলে প্রকৃত মেধাবী ইঞ্জিনিয়ারদের মর্যাদা ক্ষুণ্ন হয়।

পবিপ্রবির শিক্ষার্থী গাজী রেজওয়ান হাসান সমাবেশে বলেন, ‘টেকনিশিয়ানদের ইঞ্জিনিয়ার তকমা দেওয়া উচিত হবে না। তাঁরা চাইলে ডিপ্লোমা শেষে ডুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হতে পারেন। সরকার আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করুক।’

শিক্ষার্থীরা আরও বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের দমন-পীড়ন অগ্রহণযোগ্য। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার নয় দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০৭:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :