নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে কখনোই প্রকৃত গণতান্ত্রিক সংবিধান পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছা।
তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে বিত্তবানদের যে সংবিধান রয়েছে, তার প্রতি সাধারণ মানুষ অনাস্থা প্রকাশ করেছে। এজন্য বিকল্প প্রস্তাবনা হিসেবে আমরা একইসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচনের কথা বলেছি। যদি গণপরিষদ ও সংসদ নির্বাচনের প্রসঙ্গ আসে তবে এনসিপি রাজনৈতিক দল হিসেবে ৩০০ আসনেই প্রার্থী দেবে।”
বুধবার(২০ আগষ্ট) শেষ বিকেলে উপজেলার হাঙ্গার হ্যাসেল রেস্তোরাঁয় দুমকী প্রেসক্লাব সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপি (যুবশক্তি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ জাকির হুসাইন, জেলা যুগ্ম-সমন্বয়কারী মনজুরুল ইসলাম, বশির উদ্দিন, সদস্য মো. মনিরুজ্জামান, মো. রবিউল ইসলাম, জুয়েল হাওলাদার, আল ফাহাদ, রাহাত, মাহবুবুল আলম নাইম, মাহফুজুর রহমান মিরাজ প্রমুখ।
অন্যদিকে সাংবাদিকদের মধ্যে ছিলেন দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, সহসভাপতি এবাদুল হক, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, সাবেক সভাপতি হারুন অর রশীদ, সহসভাপতি শহিদুল ইসলাম মৃধা।
এছাড়া মতবিনিময়ে অংশ নেন দৈনিক মুক্ত খবরের মো. রিয়াজুল ইসলাম, আজকের পত্রিকার সংকর চন্দ্র মিত্র, কালের কণ্ঠের স্বপন কুমার দাস, আমার সংবাদ-এর মো. জসিম উদ্দিন, জনবানীর কাজী জুবায়ের হোসেন সোহান, আমাদের সময়-এর মো. সুমন মৃধা, আলোকিত বাংলাদেশ-এর রাকিবুল ইসলাম, বাংলাদেশ সমাচারের মেহেদি হাসান শান্ত, গণকণ্ঠের মো. সজিব সরদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সাউথ বাংলা ডেস্ক 




















