দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর দুমকীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা চত্বরে আলোচনা সভা, র্যালি ও পুকুরে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, দুমকী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির, পীরতলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, মৎস্যজীবী ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘মাছে ভাতে বাঙালি’—এ ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে।
সাউথ বাংলা ডেস্ক 




















