ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ — ক্ষুব্ধ ইউট্যাব

নিজস্ব প্রতিবেদক ||

বিভিন্ন অনলাইন পত্রিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ. বি. এম. সাইফুল ইসলামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রকাশিত সংবাদসমূহকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে ইউট্যাব পবিপ্রবি ইউনিট।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ৮ আগস্ট ২০২৫ তারিখ থেকে অনলাইন পত্রিকাগুলোতে ড. সাইফুল ইসলামের বিরুদ্ধে যেসব মানহানিকর শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, তা কেবলমাত্র তার দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং মুক্তচিন্তার পক্ষে সোচ্চার অবস্থানের কারণেই করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে ড. সাইফুল ইসলাম একসময় চাকরি হারান। অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছেন। এ অভিযোগে তাকে দীর্ঘ ১০ বছর চাকরিচ্যুত অবস্থায় থাকতে হয়েছে। ওই সময়টাতে তিনি রাজপথে দিনরাত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন।

ইউট্যাব পবিপ্রবি ইউনিট মনে করে, এমন একজন নির্যাতিত ও সংগ্রামী শিক্ষককে মিথ্যা সংবাদের মাধ্যমে অপমান ও অপদস্ত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এসব সংবাদ প্রকাশকারী গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ — ক্ষুব্ধ ইউট্যাব

Update Time : ০৭:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :