দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি ||
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালীর দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী।
দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় একে একে বক্তৃতা দেন বাংলাদেশ প্রতিদিনের দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, ইনকিলাবের সাইদুর রহমান খান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আমির হোসেন, জনকণ্ঠের কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদের জাহিদুল ইসলাম, ভোরের কাগজের হারুন অর রশিদ, আনন্দ টিভির মিজানুর রহমান, আলোকিত বাংলাদেশের রাকিবুল হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ—গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বরদাস্ত করা হবে না।
সাউথ বাংলা ডেস্ক 




















