দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি||
জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর দুমকিতে নামাজ পড়ে দোয়া করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। মঙ্গলবার সকালে দুমকি নতুন বাজারে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ দেশের গণতন্ত্রকে দমন করেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়নি। জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ও আহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, সিনিয়র নেতা বশির আহমেদ মৃধা, মিজানুর রহমান, কে এইচ নাসির ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব।
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
সাউথ বাংলা ডেস্ক 























