ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিলেন: “আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেওয়া হবে না”

মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||

দক্ষিণাঞ্চল যেন বারবার ভুলে যায় না তার বঞ্চনার ইতিহাস। তীব্র সে স্মৃতির উপর দাঁড়িয়ে ভোলার রাজপথে গর্জে উঠল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শহরের জেলা পরিষদ মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা, যার পরিণতি ঘটে এক প্রতিবাদী পথসভায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজপথে দাঁড়িয়ে তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নের গল্প বলেন, বাস্তবতা বলে লুটপাট আর দুর্নীতির কথা। ভোলার প্রাকৃতিক সম্পদ থাকলেও জনগণ অধিকার থেকে বঞ্চিত। ভোলা-বরিশাল সেতু কিংবা ঘরে ঘরে গ্যাস—এসব ছিল প্রতিশ্রুতি, বাস্তবায়ন হয়নি।”

আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “জুলাই আন্দোলনের তরুণরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাহস দেখিয়েছে। আজ আমরা আবার সেই পুরনো ছায়া দেখতে পাচ্ছি—মাফিয়া, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আশ্রয়ে চলছে নতুন দখলদার শাসন। আমরা সে শৃঙ্খল ভাঙতে এসেছি।”

এ সময় মঞ্চে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

বক্তারা বলেন, এ পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয়, বরং প্রতীক—এক নতুন রাজনৈতিক ধারা তৈরির সংকেত।

সভায় শহীদ ও আহতদের স্মরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়। এনসিপি নেতারা বলেন, “আমরা চাই একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও দায়বদ্ধ রাজনৈতিক সংস্কৃতি। জাতীয় নাগরিক পার্টি তার জন্যই রাজপথে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিলেন: “আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেওয়া হবে না”

Update Time : ০৯:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :