মনপুরা(ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় গোখরা সাপের ছোবলে মো. ইউনুস বেপারি (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইউনুস বেপারি উপজেলার হাজিরচর গ্রামের বাসিন্দা এবং হেফাজতে ইসলাম মনপুরা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিনের পিতা।
স্থানীয়রা জানান, এশার নামাজ পড়তে বের হওয়ার সময় ইউনুস বেপারি জুতা পরতে গেলে দরজার পাশে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন এবং গুরুতর আহত ইউনুস বেপারিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার ওসি মো. আহসান কবির।
সাউথ বাংলা ডেস্ক 




















