Dhaka 6:01 pm, Thursday, 18 June 2026

চট্টগ্রামে ৮ ভরি স্বর্ণসহ প্রতারক গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি ||

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার একটি আভিযানিক দল রাজধানীর মতিঝিল এলাকার ফকিরাপুল থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে। অভিযানে উদ্ধার হয়েছে গলানো অবস্থায় ৮ ভরি ওজনের স্বর্ণবার।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাবেদ হোসেন চৌধুরী ওরফে জাহিন চৌধুরী (৪১)। তিনি ফেনী জেলার দাগনভুঁইয়া থানার রামনগর (চৌধুরী বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে পরিচয়ের পর নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় জাবেদ। তিনি ওই নারীর ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা নেন।

পরবর্তীতে নিজেকে কখনো বিমান বাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস কর্মকর্তাসহ বিসিএস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে প্রলুব্ধ করেন। তিনি দাবি করেন, তার অফিসে ২২ ও ২৪ ক্যারেট মানের স্বর্ণালংকার রয়েছে, যা দিয়ে ভিকটিমের স্বর্ণালংকার পরিবর্তন করে দেবেন। এভাবে কৌশলে ভিকটিমের নিকট থেকে মোট ১২ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় (মামলা নম্বর ২২, ২০/০৬/২০২৫) প্রযুক্তি সহায়তায় তদন্তের পর মতিঝিল থেকে জাবেদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালী থানাধীন হাজারী গলির শাহ আমানত জুয়েলার্স নামক দোকান থেকে গলানো ৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জাবেদ নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে স্বর্ণ বিক্রি করেছেন। এছাড়া তিনি বিদেশে লোক পাঠানোর নামে পাসপোর্ট প্রস্তুতের অজুহাতে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। কাস্টমস থেকে গাড়ি এনে স্বল্পমূল্যে বিক্রির প্রলোভন দেখিয়েও বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

চট্টগ্রামে ৮ ভরি স্বর্ণসহ প্রতারক গ্রেপ্তার

Update Time : 09:58:55 am, Monday, 23 June 2025

প্রিন্ট করুন :