ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপায় আবাসিক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি||

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদরাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মো. আলী আকবরে মেয়ে।

শনিবার (২১জুন) উপজেলার গোলখালী ইউনিয়নের নূরে মদিনা মডেল মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

মাদরাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়।

থানায় নিহতের লাশের সাথে আসা সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদরাসায় সে ভর্তি হয়েছে এবং জান্নাতুল সম্পর্কে তার চাচাতো বোন। গতরাত ১০ টার দিকে তারা ঘুমাতে যায়। ভোর রাতে জান্নাতুল অসুস্থ হয়ে পরে তখন তাকে জড়িয়ে সে শুয়ে থাকে। পরবর্তীতে মাদরাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমরা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে তিনি তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদরাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আলী আকবর বলেন, আমার মেয়ে ঈদের পরে গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদরাসায় পড়তে আসে। আজ শনিবার সকালে ফোন করে বলে আপনার মেয়ে অনেক অসুস্থ। এসে দেখি আমার মেয়ে মারা গেছে।

ঘটনাস্থলে গিয়ে যানা যায়, এ ঘটনার পর থেকেই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের সকলকে ছুটি দিয়ে দেয়। এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে চাইলে শিক্ষার্থীরা কথা বলতে রাজি হননি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপায় আবাসিক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Update Time : ০৯:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

প্রিন্ট করুন :