ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বঙ্গোপসাগরে মাছভর্তি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

সঞ্জীব দাস, গলাচিপা, পটুয়াখালী || নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। তবে সৌভাগ্যক্রমে ট্রলারে থাকা ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে, যখন ট্রলারটি মাছ ধরে ঘাটে ফেরার পথে ছিল। সাগরের শেষ বয়ার (সীমানা চিহ্নিতকরণ পয়েন্ট) কাছাকাছি পৌঁছালে হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে ট্রলারটির নিচের অংশ ফেটে যায় এবং অল্প সময়েই সেটি ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক চরগঙ্গা গ্রামের মোশাররফ প্যাদা। তিনি এক সপ্তাহ আগে ট্রলারটি মাছ ধরতে সাগরে পাঠিয়েছিলেন। ট্রলারটিতে প্রায় ৮ হাজার মাছ ও অন্যান্য সামগ্রী ছিল।

তবে দুর্ঘটনার সময় পাশে থাকা আরেকটি ট্রলার দ্রুত উদ্ধার তৎপরতায় এগিয়ে আসায় প্রাণে রক্ষা পান ট্রলারে থাকা ১২ জেলে।

ট্রলারের মালিক মোশাররফ প্যাদার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ভাই মোতালেব প্যাদা ফোন রিসিভ করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,

> “মাছ, জাল, ইঞ্জিন সবকিছুই পানিতে তলিয়ে গেছে। পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি।”

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন,

> “আমি ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। খোঁজখবর নিচ্ছি।”

স্থানীয়দের ভাষ্য, বঙ্গোপসাগরে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মাছ ধরতে হয় জেলেদের। অথচ অধিকাংশ ট্রলারেই নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গোপসাগরে মাছভর্তি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

Update Time : ০১:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

প্রিন্ট করুন :