ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বিএনপি অফিসে হামলার মামলায় দুমকীতে গ্রেফতার ইউপি সদস্য

পুরনো মামলা, নতুন মোড়।
২০২২ সালের একটি রাজনৈতিক হামলার মামলায় অবশেষে গ্রেফতার হলেন একজন ইউপি সদস্য—যিনি ‘পতিত সরকারের’ ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।
পটুয়াখালীর দুমকীতে মুরাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. নাসির উদ্দিন খাঁনকে রবিবার(১ জুন) দুপুরে বোর্ড অফিস বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ।

নাসির উদ্দিন মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

২০২২ সালের আন্দোলনমুখর সময়ের কথা। দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করে। দুমকীতেও আয়োজিত হয় বিক্ষোভ। তখন উপজেলা বিএনপির কার্যালয়ে চালানো হয় হামলা, চালানো হয় ভাঙচুর। অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন পতিত সরকারের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গত বছরের ৭ নভেম্বর মুরাদিয়ার বাসিন্দা মো. মোর্তজা বিল্লাহ থানায় মামলা করেন। সেই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন নাসির উদ্দিন খাঁন।

দুমকী থানার ওসি মো. জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বিএনপি অফিসে হামলার মামলায় দুমকীতে গ্রেফতার ইউপি সদস্য

Update Time : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

প্রিন্ট করুন :