ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বরিশালে আনসার-ভিডিপির দক্ষতা গড়ার মঞ্চে ৬৪ জন নতুন স্বপ্নবাহক

নিজস্ব প্রতিবেদক ||

স্বপ্ন, শৃঙ্খলা আর স্বাবলম্বিতার দিকে আরেক ধাপ এগোল বরিশালের কাশিপুর। ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ও ভিডিপির ৬৪ জন প্রশিক্ষণার্থী এখন প্রস্তুত—দক্ষ স্বেচ্ছাসেবক হয়ে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য।

বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল জেলা সদর পৌরসভার কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হল টিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় ধাপের সমাপনী অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদন চাকমা, বিভিএম, পরিচালক, পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন।
বিশেষ অতিথি ছিলেন মোঃ নাহিদ হাসান জনি, বিএএম, জেলা কমান্ড্যান্ট, বরিশাল।
সভাপতিত্ব করেন রাবেয়া সুলতানা নাজমা, বিভিএমএস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (সদর, বরিশাল)।

প্রধান অতিথি সদন চাকমা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,
“এই প্রশিক্ষণ আপনাদের হাতে শুধু সনদ দেয়নি, দিয়েছে দায়িত্ব। আত্মকর্মসংস্থান গড়ার দক্ষতা অর্জন করে এখন সময় নিজেকে গড়ার এবং সমাজে অবদান রাখার।”
তিনি আরও বলেন, “জাতীয়, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগান—‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা’—বাস্তবায়নে তোমরা হবে আগামী দিনের সৈনিক।”

অনুষ্ঠানের এক পরিণত মুহূর্তে, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী, মোট ৬৪ জন প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
পাশাপাশি চৌকশ ও কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের দেওয়া হয় ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার।

সমাপ্তি হলেও এ যেন এক সূচনার ডাক—দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং দেশের প্রতি অঙ্গীকার নিয়ে ৬৪ জন নতুন স্বপ্নবাহক এগিয়ে চলেছেন আলোর পথে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশালে আনসার-ভিডিপির দক্ষতা গড়ার মঞ্চে ৬৪ জন নতুন স্বপ্নবাহক

Update Time : ১২:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

প্রিন্ট করুন :