ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে জেল থেকে বেরিয়েই বাদীকে হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ পুলিশের প্রতি

0-3968x2976-0-0#

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী||

কারাগার থেকে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে প্রকাশ্যে হুমকি! থানায় জিডি, পুলিশের সামনেই ধরা পড়লেও তাৎক্ষনিকভাবে ছেড়ে দেয়ার অভিযোগ’। ফলে আতঙ্কে দিন কাটছে বাদী ও তাঁর পরিবারের।

ঘটনাস্থল পটুয়াখালীর দুমকী। বাদী মোহাম্মদ মোর্তজা বিল্লাহ—জাতীয়তাবাদী কৃষকদলের স্থানীয় নেতা। তাঁর অভিযোগ, ২০২২ সালে দুমকীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তিনি ২০২৪ সালের নভেম্বরে মামলা করেন। সেই মামলার আসামি মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম। চলতি বছর এপ্রিল মাসে গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে আবার সক্রিয় হয়ে ওঠেন তিনি।

মোর্তজা জানান, ১৫ মে তাঁর বাবার মোবাইলে হুমকির ফোন আসে—“মামলা না তুললে হাত-পা ভেঙে ফেলা হবে।” ফোন নম্বরটি ছিল ০১৮৬০-৩৪৩৬৩৩। বিষয়টি থানায় জানিয়ে জিডিও করেন তিনি। ১৮ মে দুপুরে দুমকী উপজেলা পরিষদের সামনে জাহিদুলকে দেখে সেই নম্বরে ফোন দিলে তিনি নিজেই রিসিভ করেন। নিশ্চিত হয়ে তাঁকে স্থানীয় চায়ের দোকানে ডেকে পুলিশে খবর দেন মোর্তজা। তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে জাহিদুলকে ধরেও সঙ্গে সঙ্গেই ছেড়ে দেন বলে অভিযোগ।

এর পর আরও বিপজ্জনক পরিস্থিতি—ফেরার পথে বোর্ড অফিস বাজারে জাহিদুলের দুই ভাই দেলোয়ার ও আবুবকর লাঠি হাতে ধাওয়া করেন মোর্তজাকে। তবে চালকের তৎপরতায় রক্ষা পান তিনি।

মোর্তজার অভিযোগ, “সরকার বদলালেও দোসরদের দৌরাত্ম্য কমেনি। প্রশাসনের নীরবতায় আমরা আতঙ্কে রয়েছি।” ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন তিনি।

তাৎক্ষনিকভাবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে জেল থেকে বেরিয়েই বাদীকে হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ পুলিশের প্রতি

Update Time : ১০:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

প্রিন্ট করুন :