ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জামায়াতের মুয়াজ্জিন ও ইমামরা মসজিদে দায়িত্ব পালন করতে পারবেন নাঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব

পাবনা | প্রতিনিধি

পাবনার রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনার ছায়া। আটঘরিয়া উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই, দলটির শীর্ষ পর্যায়ের নেতা হাবিবুর রহমান হাবিব তুললেন চরম অভিযোগ—জামায়াত ঘনিষ্ঠ মুয়াজ্জিন ও ইমামরা আর মসজিদে দায়িত্ব পালন করতে পারবেন না।

শনিবার (১৭ মে) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিব। সেখানেই সাংবাদিকদের সামনে এক বিস্ফোরক বক্তব্য দেন তিনি। রাতেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, “দল যেটা সিদ্ধান্ত নেবে, সেটা নেবই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি—আটঘরিয়ায় জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না। এই এলাকায় মসজিদ থেকে তাদের একঘরে করতে হবে।”

হাবিব আরও বলেন, “গত শুক্রবার দেবোত্তর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়া সম্ভব হয়নি। মসজিদে তালা দিয়ে পালিয়ে গেছে জামায়াতপন্থীরা। এটাই প্রমাণ করে, তারা কতটা কাপুরুষ এবং ধর্ম নিয়ে তাদের রাজনীতি কতটা ভণ্ডামিপূর্ণ।”

এখানেই থেমে থাকেননি তিনি। বলেন, “এরা স্বাধীনতার বিরোধী, পাকিস্তানের দোসর, রগ কাটা গ্রুপ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। এইসব লোকদের পেছনে নামাজ হয় না। এদের প্রতিরোধ করতে হবে।”

সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনা নিয়েও মুখ খোলেন হাবিব। অভিযোগ করে বলেন, “জামায়াত নিজেরাই কোরআন পুড়িয়েছে, আমাদের উপর দোষ চাপাতে চেয়েছে। বিএনপির কেউ কোরআন পোড়াতে পারে না—আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি প্রমাণ থাকে, আমি দায় নেব।”

সঙ্গে আরও দাবি করেন, “আমাদের একশোটি মোটরসাইকেল তারা ভেঙেছে। এর ক্ষতিপূরণ দিতে হবে।”

এই প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ অন্য নেতারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

জামায়াতের মুয়াজ্জিন ও ইমামরা মসজিদে দায়িত্ব পালন করতে পারবেন নাঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব

Update Time : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

প্রিন্ট করুন :