ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

বিয়ের সাত দিনের মাথায় স্বামী খুন! ঘুমের ওষুধ খাইয়ে, বালিশচাপা দিয়ে হত্যা নববধূর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি||

বিয়ের ঠিক এক সপ্তাহ। সুখের স্বপ্নে বিভোর ছিলেন হাসান মিয়া। কিন্তু নববধূর মনে ছিল অন্য হিসেব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে নবদম্পতির ঘর থেকে ভোরবেলা উদ্ধার হল স্বামীর নিথর দেহ। অভিযোগ—ঘুমের ওষুধ খাইয়ে বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যা করেছেন স্ত্রী, জান্নাত আক্তার!

শনিবার (১৭ মে) সকাল পাঁচটার দিকে আখাউড়া পৌরসভার মসজিদপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। পেশায় ফার্মেসির কর্মচারী। থাকতেন ইসমাইল সরদারের ভাড়া বাসায়। মাত্র সাত দিন আগে বিয়ে করেছিলেন জান্নাত আক্তার (২৩)-কে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, “স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই জের ধরেই স্ত্রী জান্নাত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশচাপা দিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে।”

হাসান কাজ করতেন রোকন খাদেমের সানি ফার্মেসিতে। তাঁর বাবা মো. আলফু মিয়া জানিয়েছেন, ছেলের সঙ্গে জান্নাতের প্রেম ছিল না, তবে পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনার পর থেকেই জান্নাত নিজের সঠিক ঠিকানা জানাতে গড়িমসি করছে।

এলাকাবাসী স্তব্ধ। মাত্র এক সপ্তাহের সংসারে এমন ভয়াবহ পরিণতির কারণ কী, তা জানতে শুরু হয়েছে তদন্ত। পুলিশের হাতে ধৃত জান্নাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

বিয়ের সাত দিনের মাথায় স্বামী খুন! ঘুমের ওষুধ খাইয়ে, বালিশচাপা দিয়ে হত্যা নববধূর

Update Time : ১২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

প্রিন্ট করুন :