ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

সীমান্তে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী যশপুর এলাকা থেকে মো. জয়নাল আবদীন (৪০) নামে এক ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জয়নাল উত্তর যশপুর এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, জয়নাল তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআই লোগো ব্যবহার করে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিজিবির বিভিন্ন সদস্যকে ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে আসছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিজিবির যশপুর বিওপি ক্যাম্পের একটি দল তাকে আটক করে।

ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, “আটক ব্যক্তি নিজেকে সোনাগাজী উপজেলায় এনএসআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে আমাদের বিভ্রান্ত করছিলেন। তিনি ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান আসছে বলে তথ্য দিতেন। তদন্তে দেখা যায়, তিনি নিজেই চোরাচালানের সঙ্গে জড়িত।”

আটকের পর রাত ৩টায় তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সীমান্তে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

Update Time : ১২:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রিন্ট করুন :