ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

খুলনায় ধান বোঝাই ট্রাকে বিদেশি মদ পাচারের চেষ্টা, চালক ও হেলপার গ্রেপ্তার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলায় ধান বোঝাই ট্রাকের আড়ালে বিদেশি মদ পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলতলা উপজেলার গফুর মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ মদ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুক্ত রায় চৌধুরী। তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৫৮৮৫) তল্লাশি চালিয়ে ট্রাকটির চ্যাসিসের নিচে মোজার ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এ সময় ট্রাকের চালক খুলনার দামোদর গ্রামের মতিয়ার রহমানের ছেলে আজিবর রহমান ওরফে টুলু (৪০) এবং হেলপার উত্তর আলকার কুন্ডু পাড়ার রাজকুমার কুন্ডুর ছেলে রিক কুন্ডু ওরফে শান্ত প্রবীর কুন্ডু (২৮) কে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি সাতক্ষীরার ভোমরা বর্ডার এলাকা থেকে খুলনার নওয়াপাড়ার মজুমদার এলাকায় ধান সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি উত্তম কুন্ডু নামের এক ব্যক্তির মালিকানাধীন। মদের বোতলগুলো ধানের নিচে লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদের চালান সংক্রান্ত তথ্য পুলিশের কাছে স্বীকার করেছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই হাসানুজ্জামান, এসআই তানভীর, এএসআই কাজলসহ জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা।

ডিবি পুলিশের এই সফল অভিযান মাদক পাচার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

খুলনায় ধান বোঝাই ট্রাকে বিদেশি মদ পাচারের চেষ্টা, চালক ও হেলপার গ্রেপ্তার

Update Time : ১২:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রিন্ট করুন :