ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
চোরের মৃত্যু

চুরি করতে গিয়ে মৃত্যু, চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট যুবক

চট্টগ্রাম প্রতিনিধি||

চট্টগ্রামের কক্সবাজার জেলার চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশের দাবি, রান্নাঘরের মোটর চুরি করতে গিয়েই এই দুর্ঘটনা। মৃতের নাম আবদুল মান্নান। পেশায় ‘চোর’ হিসেবে এলাকায় কুখ্যাত।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে, পূর্ব বড় ভেওলার অলির বাপের পাড়ায়। বাড়ির মালিক বাদশা মিয়ার রান্নাঘরের ভিতরের পানির মোটর চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন মান্নান। পড়ে থাকেন উপুড় হয়ে, মোটরের ওপর হাত রেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, “ভোরে বাড়ির মালিক ফোন দেন। গিয়ে দেখি, লোকটা মরেই গিয়েছে। সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি।”

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, মান্নান পেশাদার চোর। আগে একাধিকবার গণপিটুনি খেয়েছেন, এমনকি জেলও খেটেছেন। মরদেহ পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। প্রাথমিক ধারণা, চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

চোরের মৃত্যু

চুরি করতে গিয়ে মৃত্যু, চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট যুবক

Update Time : ০২:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

প্রিন্ট করুন :