বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম রিমান্ড আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
গত বছরের ১৯ জুলাই গুলশানের কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন জব্বার আলী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
মঙ্গলবার বেইলি রোড এলাকায় সিদ্দিককে আটক করে একদল যুবক। পরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিতে দেখা যায় যুবকদের।
সিদ্দিক আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। পুলিশ বলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানা হবে।
সাউথ বাংলা ডেস্ক 




















