ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কক্সবাজারে নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার, দপ্তরীর ১০ দিনের কারাদন্ড।

কক্সবাজারে নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার, দপ্তরীর ১০ দিনের কারাদন্ড

তারিকুল তাজ,
কক্সবাজার প্রতিনিধি||

কক্সবাজারের মহেশখালী উপজেলাতে চলমান দাখিল পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার। একই ঘটনায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে নকলের সহায়তার অভিযোগে উক্ত মাদরাসার দপ্তরীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং কেন্দ্রের ৩নং কক্ষের সকল শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন।

গতকাল (২৭ এপ্রিল) দুপুরে মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্র পরিক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নকল সরবরাহের অভিযোগের ভিত্তিতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ কেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহের প্রমান পাওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করেন।

বহিস্কৃত শিক্ষার্থী উপজেলার হোয়ানক রশিদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী এবং অভিযুক্ত দপ্তরি উপজেলার পুটিবিলা মাদ্রাসায় কর্মরত।

জানা যায়, অভিযুক্ত দপ্তরী আকতার হোসেন পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার্থীদের নকলের সহযোগিতা করছিলেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নজরে আসার পর দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্যাহ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দপ্তরীকে আটক করেন এবং মোবাইল কোর্ট আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে নকলের সাথে জড়িত থাকায় এক পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, ‘পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। তারই ধারাবাহিকতায় পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থী এবং অভিযুক্ত দপ্তরীকে শাস্তির আওতায় আনা হয়েছে। পরবর্তীতেও নকল বা যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিং আরও জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নকল প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

কক্সবাজারে নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার, দপ্তরীর ১০ দিনের কারাদন্ড।

Update Time : ১০:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :