রাজশাহীতে ৯ বোতল ফেনসিডিলসহ মাদক নাজমুল হুদা(৩২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।
রবিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আরএমপির দামকুড়া থানাধীন জাংগালপাড়া এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি আরএমপির দামকুড়া থানাধীন জাংগালপাড়া এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে দামকুড়া থানাধীন জাংগালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এসময় ডিএনসি’র সদস্যদের মাদক ব্যবসায়ীর বসতঘর তল্লাশী করলে বসতঘরের ভিতরে থাকা একটি স্টীলের বাক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় কাপড়ের ব্যাগের মধ্যে থেকে ৯ বোতল ফেনসিডিল
উদ্ধার করে।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,মাদক ব্যবসায়ী নিজাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপির দামকুড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।
সাউথ বাংলা ডেস্ক 




















