ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দোকান ভাড়াটিয়ার লাথিতে প্রাণ গেল কলেজ শিক্ষকের

কক্সবাজারের উখিয়ায় দোকানের ভাড়াটিয়ার মারধর এবং লাথির আঘাতে মোহাম্মদ ইকবাল নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফ প্রকাশ বট্টল(৪৫)নামে এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটককৃত শরিফ উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।

জানা যায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত শরীফ শিক্ষক ইকবালের উপর হামলা করে গুরুতর আহত করে। পরবর্তীতে আহতাবস্থায় ইকবালকে স্বজন ও এলাকাবাসী উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন জানান, নিহতের লাশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একজন আটক হয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দোকান ভাড়াটিয়ার লাথিতে প্রাণ গেল কলেজ শিক্ষকের

Update Time : ১২:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :