ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার
অসুস্থ গরুর গোস্তো বিক্রির দায়ে ২ জনকে জরিমানা

দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির করায় ২ জনকে জরিমানা

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকীতে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা(২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে(৫৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শীদের ভাষ্য, চামড়ার নিচে পোকা ধরে গেছে এবং হাঁটতে অক্ষম এমন একটি রুস্তুম আলী তালুকদারের অসুস্থ পশু ১০ হাজার টাকা মূল্যে ক্রয় করে আজ ভোরে জবাই করে গোস্ত বিক্রি করছিলেন ব্যবসায়ী রনি মৃধা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে গোস্তো জব্দ করে। এসময় পালিয়ে যায় রনি মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক হাজরা(ভারপ্রাপ্ত) বলেন, একটি সুস্থ গরু কীভাবে নির্বাচন করতে হয় এবং কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করতে হয় তা আমরা কিছু দিন আগেও প্রশিক্ষণ দিয়েছি।

প্রসঙ্গত, ৫০০ মিলিলিটারের ২ বোতল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ এই অসাধু ব্যবসায়ী রণি মৃধা (২৫) ও তার সহযোগী নয়নকে (১৭) ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর  আটক করেছিল পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫

অসুস্থ গরুর গোস্তো বিক্রির দায়ে ২ জনকে জরিমানা

দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির করায় ২ জনকে জরিমানা

Update Time : ১২:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :