ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে বদরুল আলম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে চাঞ্চল্যকর বদরুল আলম হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৩৬) এবং একই গ্রামের আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

গোয়াইনঘাট থানা পুলিশ ও এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত বদরুল আলম দীর্ঘদিন ধরে বালু-পাথরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আসামিদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জেরে গত ১১ অক্টোবর ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ব্যক্তিরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা ছাদেক আলীও হামলায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন। আহত ছাদেক আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৩ অক্টোবর ২০২৬ইং তারিখে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

গোয়াইনঘাটে বদরুল আলম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

Update Time : ০৪:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :