ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে পুসাগের ৯৯ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) ২০২৬-২০২৭ সেশনের ৯৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ সিদ্দিকী মনোনীত হয়েছেন। তাঁরা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (২৪ অক্টোবর) সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত পুসাগের ‘নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬’-এ উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন পরিষদ কর্তৃক মনোনীত নতুন কমিটি প্রধান অতিথি মোহাম্মদ আবদুর রকিবের মাধ্যমে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮ এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুছ ছামাদ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিনসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুর রকিব বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থীরা এলাকার আলো ও ভবিষ্যৎ। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুসাগের কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, পুসাগ গোয়াইনঘাট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি সংগঠন। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলা, নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, মেধা ও মনন বিকাশ এবং এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

গোয়াইনঘাটে পুসাগের ৯৯ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ

Update Time : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :