ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নওগাঁয় শেখ হাসিনার আগমন নিয়ে মাইকিং,গ্রেপ্তার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন’—এমন ঘোষণা দিয়ে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ছাড়া মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে ঘোষণা দিতে শোনা যায়। গতকাল রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় গত রাতে মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা এবং ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তিনি মৃত আব্দুল জলিল প্রামাণিক ও মৃত লতিফুন নেছার ছেলে। পুলিশ জানায়, মাইকিংয়ের ঘটনা সম্পর্কে অবগত থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

এদিকে, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ওই সময় অটোরিকশায় বসে থাকা তারেক নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মো. আব্দুল জলিল সরকার (৫০) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মান্দা উপজেলার নবগ্রাম তালাপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাবা মৃত গমা সরকার এবং মা মৃত ছানেরা বেগম।

মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নওগাঁয় শেখ হাসিনার আগমন নিয়ে মাইকিং,গ্রেপ্তার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

Update Time : ১১:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :