ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সাউথ বাংলা ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর দুমকির এক গৃহবধূকে যৌতুকের দাবিতে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার শাকিল পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় ১০ বছর আগে ওই গৃহবধূর সঙ্গে শাকিলের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি ব্যবসার কথা বলে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন শাকিল।

অভিযোগে বলা হয়েছে, যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শাকিলসহ অন্য অভিযুক্তরা ওই গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা করেন। এ সময় বটি দিয়ে কুপিয়ে তাঁর হাত-পায়ে গুরুতর জখম করা হয়। এতে তাঁর পায়ের রগ কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার সাউথ বাংলাকে জানান, গ্রেপ্তার শাকিল ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

Update Time : ০৭:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :