ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৬ Time View

সৈয়দ নুর আহসান
​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকা থেকে এসআরবির (SRB) সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে ওই এলাকার টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা।বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত গৌরনদী থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে ফেলেন। পরবর্তীতে খুলনা-৬ এর এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় দুপুর সোয়া দুইটার দিকে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কারা, কি উদ্দেশ্যে সেখানে এনে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার

Update Time : ০১:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :