নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর দুমকীতে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি এলাকার রাকিব হাওলাদার (২৪) ও সিদ্দিক সিকদার (২২)।
দুমকি থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন ওই দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশের সদস্যরা। পরে মাদকদ্রব্যগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) মামলাটি নথিভুক্ত করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ রিয়াজুল ইসলাম 













