ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

পবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।

আজ এক শোকবার্তায় উপাচার্য বলেন, “সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, কর্তব্যপরায়ণ এবং একনিষ্ঠ একজন কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সততা, দক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মক্ষেত্রের বাইরে তিনি ছিলেন একজন অসাধারণ, সদা হাস্যোজ্জ্বল, সজ্জন ও অত্যন্ত প্রাণবন্ত মানুষ। সবার সঙ্গে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং মন খুলে কথা বলার এক বিরল মানবিক গুণ তাঁর মধ্যে বিদ্যমান ছিল। তাঁর এই অকাল প্রস্থান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন যেন আল্লাহ তাঁকে রহমতের চাদরে আবৃত করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন শোক ও অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে শক্তি ও ধৈর্য কামনা করেন।

এছাড়া সৈয়দ নিজামউদ্দিনের মৃত্যু তে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড.এ.বি.এম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গতকাল রাত আনুমানিক ১১:৫০ মিনিটে রোগের তীব্রতা বাড়লে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সৈয়দ নিজাম উদ্দিন (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

Update Time : ০২:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :