ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

শেখ রায়হান হোসেন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করে।
স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আলামিন ভাই আমাকে ফোন করেন তাকে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেছে।

পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার কাছে ছিল অফিসের ব্যাগ প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সহকর্মী মোঃ মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে আল আমিনের সঙ্গে আমার কথা হয়েছিল। আল আমিন দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে তাকে ফোন করে বলেন দুর্বৃত্তরা কুপিয়ে তার টাকা-পয়সা নিয়ে গেছে।

আহত শেখ আল আমিন বলেন, সব সময় এভাবেই চলাফেরা করি কিন্তু কখনো এমন হয়নি । পিছনে সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে সামনে গিয়ে পথ আটকে দাড়ায়।

মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তারা চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে তারা আমার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। ব্যাগে টাকা ও পণ্যসহ এক লক্ষ টাকার মতন ব্যাগে ছিল। এরপর আমি আর কিছু বলতে পারি না।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহত বাংলালিংক কর্মীকে বিকেলের দিকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন,ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

Update Time : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :