ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আমতলীতে শিক্ষার্থীদের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মফিজ উদ্দীন (এম ইউ) মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনায় আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় বক্তব্য দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম।

ক্যাম্পেইনে কিশোর গ্যাং, ইভ টিজিং, মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া এবং অযাচিত আড্ডা ও ঘোরাঘুরির নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি এসব সামাজিক অপরাধ থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

আমতলীতে শিক্ষার্থীদের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ০৭:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :