ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের সদর উপজেলায় পাওনা ২ হাজার ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইমরান। পরে আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবুল কালাম, তাঁর স্ত্রী স্বর্ণা এবং বড় ভাইয়ের স্ত্রী মোছা. রুমা আক্তার ইমরানের ওপর হামলা চালায়।

এ সময় আবুল কালাম ছুরি দিয়ে ইমরানকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরানের বড় ভাই মানিক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাত্র ২ হাজার ৪০০ টাকার জন্য আমার ভাইকে মেরে ফেলেছে। সামান্য কিছু টাকার জন্য আমার ভাইকে এভাবে প্রাণ দিতে হবে, তা কখনো ভাবিনি। আমাদের সঙ্গে শুধু পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। কিন্তু সেই বিরোধের জেরে আমার ভাইকে আর ফিরে পাব না। আমি আমার ভাই হত্যার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি তাদের ফাঁসি চাই, যেন ভবিষ্যতে কেউ সামান্য টাকার জন্য এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।”

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে আবুল কালামের সঙ্গে ইমরানের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল কালামের বাড়ির সামনে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।

তিনি আরও বলেন, একপর্যায়ে বাড়ির লোকজন ইমরানকে জাপটে ধরেন এবং আবুল কালাম ছুরি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

Update Time : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :